২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপিটুনিতে ডাকাত নিহত

বাস ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 09:00 AM

Updated : 24 Aug 2022, 02:13 PM

নরসিংদী, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছে একজন। শনিবার ভোররাতে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর বাস স্ট্র্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত আনিস (৩৫) মাগুরা জেলার বাসিন্দা। গণপিটুনিতে আরো চার ডাকাত আহত হয়। তাদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলাব থানার ওসি ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে গ্রীন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস নারায়ণপুর বাসস্ট্যান্ডে এলে যাত্রীবেশী ৭/৮ জন ডাকাত অস্ত্রের মুখে আরোহীদের জিম্মি করে লুটপাট শুরু করে। ওই সময় যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এসে বাস থামিয়ে মারধর করলে আনিস ঘটনাস্থলেই মারা যায় বলে ওসি জানান। আহতরা হলেন অনন্ত মণ্ডল (২৬), বিজয় দেবনাথ (৩০), মাহবুব আলম (৩৫) ও মাসুদ (৩৬)। ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাতের হামলায় চার জন যাত্রীও আহত হয় বলে পুলিশ জানায়। ডাকাতির ঘটনায় বেলাব থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫০০ ঘ.