২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতির গাড়িচালক নিখোঁজ

হাইকোর্টের এক বিচারপতির গাড়িচালক গত পাঁচদিন নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 07:54 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের এক বিচারপতির গাড়িচালক গত পাঁচদিন নিখোঁজ রয়েছেন। তার নাম মো. শাহিন হোসেন (৩৫)। তিনি বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর সরকারি গাড়ির চালক। এ বিষয়ে শাহিনের মা হাজেরা বেগম গত শনিবার গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিচারপতি সালমা মাসুদকে বাসায় পৌঁছে শাহিন মটরসাইকেলে নবাবগঞ্জের বাসায় রওনা হয়। এ সময় তার সঙ্গে বিচারপতির গানম্যান রফিকও ছিলেন।" রফিকের বরাত দিয়ে হাজেরা বেগম বলেন, "রাত সাড়ে ১২ দিকে বৃষ্টি আসলে বনানী চেয়ারম্যানবাড়ি বাসস্ট্যান্ডের যাত্রীছাউনিতে তারা আশ্রয় নেয়। এ সময় সেখানে আরো কয়েকজন অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর রফিককে বলাকা পরিবহনের একটি গাড়িতে তুলে দেয় শাহিন। "তারপর থেকে শাহিনের মোবাইল বন্ধ। হাসপাতাল, থানা, ডিবি কার্যালয়সহ বিভিন্ন স্থানে খুঁজেছি। শাহীনকে পাইনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এজে/১৩৫০ ঘ.