২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিটি নীতিমালা: সাধারণের মতামত চেয়েছে মন্ত্রণালয়

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) নীতিমালা, ২০০৯-এর সংশোধনী বিষয়ে জনসাধারণের কাছে মতামত চেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 02:56 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) নীতিমালা, ২০০৯-এর সংশোধনী বিষয়ে জনসাধারণের কাছে মতামত চেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা জানানো হয়। ২০০৯ সালের প্রণীত নীতিমালাটিকে আরো যুগোপযোগী করতে এ সংশোধনী প্রস্তাব আহ্বান করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে ই-মেইলে (section13@mosict.gov.bd) অথবা ১৩ নম্বর অধিশাখায় সরাসরি এ নীতিমালার ব্যাপারে মতামত দেওয়া যাবে। সংশোধনী প্রস্তাবসহ নীতিমালার খসড়াটি বর্তমানে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mosict.gov.bd) দেখা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৫২ ঘ.