২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সংঘর্ষে আহত ২০

নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামে রোববার দুপুরে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 01:04 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

হবিগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামে রোববার দুপুরে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরীসহ সাতজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আব্দুর রব (৬০) নামে একজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীভাবে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে পুরানগাঁও গ্রামের আব্দুল গফুর (৩৫), ময়নুল হক (৫৫) ও ফটিক মিয়া (৩৫) এবং উমরপুর গ্রামের ছালেহ আহমেদ (৩৫) নামের চারজনকে গ্রেপ্তার করেছে। নবীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক সপ্তাহ আগে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে পুরানগাঁও গ্রামের ইমদাদুল হক চৌধুরীর সঙ্গে ও আরজু মিয়ার কথা কাটাকাটি হয়। এর জেরে দুপুর ২টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমামবাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে ইমদাদুল হক চৌধুরীকে আরজু মিয়ার লোকজন পিটিয়ে আহত করে। খবর পেয়ে ইমদাদুল হক চৌধুরীর লোকজন এগিয়ে আসলে সংঘর্ষ শুরু হয়। এ সময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৫২ ঘ.