২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখলো সন্ত্রাসীরা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গাছে ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 10:40 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গাছে ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত প্লাবন (১৭) উপজেলার অনুপনগর গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে। শনিবার রাত ১২টার দিকে পাশ্ববর্তী রামনগর গ্রামের মাঠে একটি নিম গাছের ডালে এলাকাবাসী তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ প্লাবনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে। আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্লাবনের লাশ হাঁটু ভেঙ্গে মাটিতে বসা অবস্থায় ছিলো। এতে পরিষ্কার বোঝা যায়, শ্বাসরোধে হত্যার পর খুনিরা তার লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে যায়।" তিনি জানান, শনিবার বিকালে প্লাবন মাঠ থেকে গরু আনতে যায়। বাড়ি ফিরে না আসায় সন্ধ্যা থেকে বাড়ির লোকজন তার খোঁজ শুরু করে। চুয়াডাঙ্গার পুলিশ সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রাম্য শত্র"তার কারণে প্লাবনকে হত্যা করা হয়ে থাকতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৬৩০ ঘ.