ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর নাটাই গ্রামে শনিবার ভোরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নাসরীন বেগম (২৫) নামের ওই গৃহবধূকে তার স্বমী সাদেক মিয়ার হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় সাত বছর আগে নাটাই গ্রামের মো. শওকত আকবরের মেয়ে নাসরীনের সঙ্গে একই গ্রামের সাত্তার মিয়ার ছেলে সাদেক মিয়ার বিয়ে হয়।
এরপর থেকেই যৌতুকের দাবি নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। এর জেরে ভোরে তাকে শ্বসরোধ করে খুন করা হয়।
নাসরীনের ছোট ভাই জুনায়েদ ইসলাম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পরপরই সৌদি আরবে চলে যায় সাদেক মিয়া। ঈদের কয়েকদিন আগে বাড়ি আসে।
সাদেক মিয়াসহ চারজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করবেন জানান রনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি হামিদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই সাদেকের পরিবারের সবাই পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭২৯ ঘ.
bdnews24