আতিয়ার বাড্ডা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
নীলফামারী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে সময়ে মাঠ সবুজ হওয়ার কথা ছিলো, নীলফামারীর বিভিন্ন এলাকায় সেই সময়েই রোপা আমন শুকিয়ে হলুদ রঙ ধারণ করেছে।
কৃষি বিভাগ বলছে, সালফার ও পটাশিয়ামের অভাবেই এ সমস্যা দেখা দিয়েছে। তবে কৃষকদের দাবি, বাদামী গাছ ফড়িংই এর কারণ। আর সালফার, পটাশিয়াম দিয়েও কোনো কাজ হচ্ছে না।
কৃষকদের সঙ্গে কথা বলে এবং সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পুরো জেলায় অন্তত ১০ হাজার হেক্টর জমির রোপা আমন হলুদ রঙ ধারণ করেছে। এতে ফলন ঘাটতির আশঙ্কা করছেন কৃষকরা।
জেলা কৃষি স
bdnews24