২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি রাস্তার পাশ থেকে বুধবার সকালে সাতটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি দা-ও উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 11:39 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি রাস্তার পাশ থেকে বুধবার সকালে সাতটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি দা-ও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকার গোলারটেক চৌরাস্তা থেকে দুইশ' গজ পূর্বে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই বস্তুগুলো উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি পলিথিন ব্যাগে লাল টেপ দিয়ে মোড়ানো সাতটি বোমাসদৃশ বস্তুর সঙ্গে তিনটি দা-ও ছিলো। তিনি জানান, এলাকাবাসী ওগুলো দেখতে পেলে তাদের মধ্যে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ওইসব বস্তু ও দাগুলো উদ্ধার করা হয়। বোমা সদৃশ বস্তুগুলো বালতির ভেতরে পানিতে ডুবিয়ে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। বিকাল ৩টার দিকে পুলিশ কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, বস্তুগুলো আসলেই বোমা কি না তা পরীক্ষার জন্য পুলিশ সুপারের কাছে বোমা বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭৩৫ ঘ.