গাজীপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরি ও জলমহাল দখলের মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ।
বুধবার গাজীপুরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালত ওই মামলায় তার ছেলে শাহ রেজাউল হান্নানসহ অপর আসামিদেরও অব্যাহতি দেয়।
হাকিম আশরাফুল আলম এ রায় দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম।
২০০৭ সালের মে মাসে কাপাসিয়া উপজেলার ঘোরাস্বাব গ্রামের জেলে হরিপদ বর্মণ কাপাসিয়া থানায় হান্নান শাহ ও তার ছেলেসহ পাঁচ জনের নাম উল্লেখকরে ও অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন।
মামলায় নৌকা ও জাল চুরিসহ ঘোরাস্বাব গ্রামের একটি জলমহাল দখলের অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৭২০ ঘ.
bdnews24