২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কচি বয়সে হাড়ভাঙা খাটুনি, তাতেও বঞ্চনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্টিন ও দোকানে হাড়ভাঙা খাটুনি খাটে ৫ শতাধিক শিশু শ্রমিক। থাকার ব্যবস্থা নেই, প্রাপ্য বেতনও মেলে না, উল্টো প্রায়ই শিকার হতে হয় মারধরের। এ বঞ্চনার চিত্র তুলে এনেছেন শফিকুল ইসলাম মিলটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 08:58 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

শফিকুল ইসলাম মিলটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বয়স যখন নয় বছর, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ক্যান্টিনে কাজ শুরু করে বিল্লাল। শৈশব-কৈশোর পেরিয়েছে ছোট্ট এ ক্যান্টিনেই। এখন ২১ বছর বয়সেও আছেন সেখানে। বিল্লালের মতোই অনেকের শৈশব কাটে দেশের অন্যতম সর্বোচ্চ এ বিদ্যাপীঠে। তবে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ তাদের আসে না, নেই থাকার বন্দোবস্তুও। হাড়ভাঙা খাটুনির পর প্রাপ্য মজুরিও তাদের জোটে না বলে অভিযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে ২৩টি ক্যন্টিন এবং ছাত্রদের দ্বারা পরিচালিত ১৯টি মেস রয়েছে। এছারাও রেজিস্ট্রার ভবন, মোকাররম ভবন, কার্জন হল, কলা ভবনসহ বিভিন্ন ভবনে ক্যান্টিন রয়েছে আরো অন্তত ১৫টি। আর এর আশপাশে রয়েছে অনেক দোকান। ক্যান্টিন, মেস, দোকান থেকে শুরু করে এ এলাকায় শিশু শ্রমিকরা বেঁচে থাকার তাগিদে দিনের পর দিন কাজ করে যাচ্ছে নামমাত্র মজুরিতে। প্রতিটি ক্যান্টিনে গড়ে ১০ জন এবং মেসে ১২ জনের বেশি শিশু শ্রমিক রয়েছে বলে জানালেন হাজী মুহাম্মদ মুহসীন হলের ক্যান্টিন ব্যবস্থাপক আব্দুল বাতেন ও কবি জসীম উদদীন হলের মেস ব্যবস্থাপক রবিউল ইসলাম। এ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শুধু ক্যান্টিন ও মেসগুলোতেই প্রায় অর্ধ সহস্রাধিক শিশু শ্রমিক কাজ করছে। একাধিক শিশু শ্রমিক জানায়, তাদের দিনে ১৪ ঘণ্টার বেশি সময় কাজ করতে হয়। শ্রম আইনে আট ঘণ্টা কাজের বিধান রয়েছে। আর সরকার স