২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ধস

মেঘনা নদীর প্রবল স্রোতে চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরানবাজার অংশে ধস দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 06:59 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীর প্রবল স্রোতে চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরানবাজার অংশে ধস দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, মেঘনার স্রোতে মঙ্গলবার রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত পুরানবাজারের দুধপট্টি এলাকায় প্রায় আড়াইশ' মিটার এলাকার ব্লক দেবে গেছে। তারা আরো জানান, খবর পেয়ে রাতেই চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস, উপ-বিভাগীয় প্রকৌশলী আবু বকর সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন। জীবন কৃষ্ণ দাস বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। তাৎক্ষণিকভাবে কী ব্যবস্থা নেওয়া সম্ভব তা নিয়ে আলোচনা চলছে।" তিনি জানান, পানির উচ্চতা ও স্রোত অনেক বেশি থাকায় এ মুহূর্তে মেরামতের কাজ শুরু করা সম্ভব নয়। শুকনো মৌসুম শুরু হলে এ কাজ শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১২৫৩ ঘ.