ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের নির্দেশনা মেনে চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করতে বুধবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
ওই আসনের সংসদ সদস্য সরকারি দলের মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিল হওয়ায় শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে সেখানে আবার নির্বাচন হবে।
গত ১৫ জুলাই আলমগীরের মনোনয়নপত্র বাতিলের ইসির সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখে আপিল বিভাগ।
আপিল বিভাগের রায়ের অনুলিপি মঙ্গলবার কমিশনে পৌঁছার কথা জানান নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
তিনি সাংবাদিকদের বলেন, "আমরা রায়ের কপি অফিসিয়ালি আজ (মঙ্গলবার) হাতে পেয়েছি। এখন নির্দেশনা মেনে ওই আসনটি শূন্য ঘোষণা করতেই হবে। বুধবারের কমিশন বৈঠকেই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে।"
আসনটি শূন্য ঘোষণা করে ইসি গেজেট প্রকাশের পর তা সংসদ সচিবালয়ের মাধ্যমে স্পিকারকে জানাবে।
"রায়ের কপি পাওয়ায় আসনটি শূন্য ঘোষণায় আইনি কোনো বাধা আর নেই। শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে", বলেন ছহুল।
বর্তমান সংসদে এর আগে ভোলা-৩ আসনটি আদালতের আদেশে শূন্য ঘোষণা করে সেখানে উপনির্বাচন হয়।
নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা আলমগীর চাঁদপুর-১ আসনে (কচুয়া) ১ লাখ ৭ হাজার ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এহছানুল হক মিলন। তিনি পেয়েছিলেন ৮০ হাজার ৮৭২ ভোট।
অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় ১৩ বছর সাজা হওয়ায় ২০০৮ সালের ৩ ডিসেম্বর আলমগীরের মানোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ইসিতে তিনি আপিল করলে ৮ ডিসেম্বর তাও খারিজ হয়ে যায়।
এরপর হাইকোর্টে আলমগীর রিট আবেদন করলে ওই বছরের ১৫ ডিসেম্বর তাও খারিজ হয়।
তবে স
bdnews24