চাঁদপুর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদপুরে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে চার জন আহত হয়েছে।
রোববার রাতে এ সংঘর্ষ ঘটে।
আহতরা হলেন-জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাদা আখন্দ (৩০), আনিস (২৯), দেলোয়ার হোসেন (৩০) ও মনির হোসেন (২৯)।
গুরুতর আহত শাহজাদা আখন্দকে ঢাকায় পাঠানো হয়েছে এবং অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের সাউথ প্লাজার সামনে শাহজাদা আখন্দ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গনি পাটওয়ারীকে কটাক্ষ করেন।
এতে ছাত্রলীগের অপর পক্ষ ক্ষুব্ধ হয়ে রাতেই শহরের চৌধুরী ঘাট এলাকায় শাহজাদার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং তাকে মারধর করে।
আহত অবস্থায় তাকে শহরের কালিবাড়ি এলাকায় নিয়ে আসার সময় তার সহপাঠী আনিস, দেলোয়ার ও মনিরের ওপর হামলা চালানো হলে তারাও আহত হন।
শাহজাদা আখন্দ বলেন, "আমি ওসমান পাটওয়ারীকে কটাক্ষ করিনি। তবে ওসমান মাঝি নামে এক ব্যক্তিকে কটাক্ষ করে কথা বলেছি।"
চাঁদপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই ঘটনায় থানায় কেউ মামলা বা অভিযোগ করেনি।"
তবে কী নিয়ে রাতে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষ হয়েছে সে সম্পর্কে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৩৩৮ ঘ.
bdnews24