২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ

রাজধানীর গুলশানে রোববার রাতে দুর্বৃত্তের গুলিতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 06:10 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে রোববার রাতে দুর্বৃত্তের গুলিতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহত মো. আসাদকে মহাখালি বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে গুলশানের শুটিং ক্লাব ও ভারতীয় দূতাবাস সংলগ্ন ব্র্যাক ব্যাংকের সামনে দায়িত্ব পালন করছিলেন মো. আসাদ ও আরেক কনস্টেবল মিজানুর রহমান। এ সময় ব্রাক ব্যাংকের সামনে একটি প্রাইভেট কারকে সন্দেহ হলে তিনি থামাতে বলেন। কিন্তু প্রাইভেটকারটি না থামিয়ে ভেতর থেকে আসাদকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত স্থান ত্যাগ করে। আসাদের বুকের বাম পাশে গুলি লাগে। তাকে প্রথমে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আবার সেখান থেকে নেওয়া হয় মহাখালি বক্ষব্যাধি হাসপাতালে। পুলিশ কর্মকর্তা নূরুল আলম আরো জানান, ঘটনার পরপরই রাজধানীর সব পুলিশ সদস্যকে সর্তক করে দেওয়া হয়েছে। গাড়ি তল্লাশি বাড়ানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/ডিডি/০০০০ ঘ.