২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার ডিসিসহ প্রশাসনে আরো রদবদল

কুমিল্লার জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 03:28 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রদবদল করা হয়েছে। রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এসব রদবদল করা হয়। কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল আহসান। তবে বর্তমান জেলা প্রশাসক জামাল হোসেনকে নতুন কোথাও পদায়ন করা হয়নি। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মো. হানিফকে একই মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়। ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মনজুর মহসীনকে 'বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটকে আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ প্রকল্পের' প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ট্যারিফ কমিশনের যুগ্ম-প্রধান হিসেবে প্রেষণে নিয়োগ পান ওএসডি উপসচিব মোহাম্মদ ইয়াহ-ইয়া ভূঁইয়া। উপসচিবদের মধ্যে ওএসডি বিকাশ চন্দ্র সাহাকে বাংলাদেশ বিজ্ঞান ও কারিগরী তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও), রেলওয়ে চট্টগ্রামের অতিরিক্ত প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রতন কুমার সরকারকে ন্যাশনাল ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (প্রথম পর্যায়) প্রকল্পের অতিরিক্ত পরিচালক এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির বিশেষজ্ঞ মশিউর রহমানকে বরিশাল গুচ্ছগ্রাম (ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন) প্রকল্পের আঞ্চলিক প্রকল্প পরিচালক (আরপিডি) হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১২৪ ঘ.