২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চাঁদা না দেওয়ায়' হোটেল বন্ধ

চাঁদা না পেয়ে নাটোরে একটি হোটেল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 02:27 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

নাটোর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না পেয়ে নাটোরে একটি হোটেল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে অবস্থিত মোল্লা হোটেলে এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৭ সেপ্টেম্বর দুই লাখ টাকা চাঁদা চেয়ে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেনের ভাই জামিল হোসেন লোকজন নিয়ে মোল্লা হোটেল বন্ধ করে দেন। শনিবার বিকালে হোটেলের মালিক সোহরাব হোসেন হোটেলটি খোলার চেষ্টা করলে জামিল হোসেন আবার লোকজন নিয়ে কয়েকজন ক্রেতাকে মারধর এবং তাদের যানবাহন ভাংচুর করে। তারা হোটেল কর্মচারীদের এ ঘটনা না জানানোর জন্য হুমকিও দিয়ে যান। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান। নাটোরের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রফিকুল ইসলাম বলেন, তিনি হোটেলটি খোলা রাখার ব্যাপারে প্রযোজনীয় ব্যবস্থা নেবেন। হোটেল মালিক সোহরাব হোসেন বলেন, তার পরিবারের লোকজন বিএনপি করে বলে তার হোটেলটি বন্ধ করা হল। এ ব্যাপারে জামিল হোসেন বলেন, হোটেলটিতে মাদকের ব্যবসা হয়। তাই তারা হোটেলটি বন্ধ করে দেন। এ ব্যাপারে কেউ বাড়াবাড়ি করলে ফল ভাল হবে না বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০২২ ঘ.