২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আল্লাহর দলের সদস্য গ্রেপ্তার

গাইবান্ধা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 11:50 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের কেশালীডাঙ্গা গ্রাম থেকে শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. নূরুন নবী (৪৫) ওই গ্রামের আব্দুল গনি আকন্দের ছেলে। র‌্যাব-৫ রাজশাহীর জয়পুরহাট ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়ারেছ আলী বিকাল সাড়ে ৪টায় নূরুন নবীকে সাদুল্লাপুর থানায় সোপর্দ করেছেন। সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা উপজেলার কেশালীডাঙ্গা গ্রামের বাড়ি থেকে ভোর পৌনে চারটায় নূরুন নবীকে গ্রেপ্তার করে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৪৭ ঘ.