২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ পোনা বড় হচ্ছে পুকুরে

চাঁদপুরে পরীক্ষামূলকভাবে পুকুরে চাষ করা ইলিশ পোনাগুলোর আকৃতি কিছুটা বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 10:32 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে পরীক্ষামূলকভাবে পুকুরে চাষ করা ইলিশ পোনাগুলোর আকৃতি কিছুটা বেড়েছে। গত তিন মাস আগে তিনটি পুকুরে এ পোনা ছাড়া হয়। শনিবার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. মো. আনিছুর রহমান পুকুরে ইলিশ চাষের সম্ভাবনা তুলে ধরে এ কথা জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাঁদপুরের তিনটি পুকুরে মৎস্য গবেষণা ইনস্টিটিউট গত মে মাসে দুই হাজার ইলিশ পোনা ছাড়ে। এখনো পর্যন্ত এসব পোনার একটিও মরেনি।" তিনি জানান, যে তিনটি পুকুরে ইলিশ ছাড়া হয়েছে সেগুলোর পানির গুণাগুণ ভাল এবং ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে। পোনার আকৃতিও বেড়েছে। 'জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং গবেষণা' শিরোনামে একটি প্রকল্পের আওতায় পুকুরে এ ইলিশ চাষ করা হচ্ছে বলে জানান তিনি। গত ১ জুন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস পুকুরে ইলিশ চাষ পরিদর্শন করেন। আনিছুর রহমান জানান, এসব পুকুরে ইলিশ মাছের খাদ্যাভ্যাস, বৃদ্ধির হার, স্বাদ, পরিপক্কতা ইত্যাদি পর্যবেক্ষণ করা হবে। সেপ্টেম্বর মাসের শেষদিকে পোনাগুলোর ওপর পরীক্ষা চালানো হবে। এক্ষেত্রে কতটুকু সফলতা আসবে তা ওই পরীক্ষার পর বোঝা যাবে। এর আগে ইনস্টিটিউটের দু'টি পুকুরে ১৯৮৮ সালের মার্চ থেকে ১৯৮৯ সালের ফেব্র"য়ারি পর্যন্ত ১২ মাস ধরে পুকুরে ইলিশ মাছের চাষ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়। ওই গবেষণার ফলাফল সম্পর্কে আনিছুর রহমান জানান, সে বার ইলিশের বেঁচে থাকার হার ছিল শতকরা প্রায় ৫০ ভাগ। নদী, মোহনা ও সাগরে যে ধরনের গুণাগুণ সম্পন্ন পানিতে ইলিশ মাছ অভ্যস্ত, পুকুরের পানিতে সেসব না থাকায় ও সঠিক খাবারের অভাবে পুকুরে ইলিশের বৃদ্ধি ২৪ শতাংশ কম হয়েছিল বলে জানান তিনি। আনিছুর রহমান বলেন, পুকুরে খাবার ও ভৌত-রাসায়নিক গুণাগুণ নদী কিংবা মোহনার পানির কাছাকাছি রেখে ইলিশ মাছ চাষ করলে আশানুরূপ ফল পাওয়া যাবে। এজন্যে আরো গবেষণার প্রয়োজন। তিনি জানান, অভিজ্ঞতার অভাব এবং নদীর চেয়ে ফল অনেক কম থাকার কারণে ওই সময় আর পুকুরে ইলিশ চাষ হয়নি। তবে উন্নত প্রযুক্তির মাধ্যমে ইলিশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে আগামী জাটকা মৌসুম (মার্চ-মে) থেকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী কেন্দ্র, চাঁদপুরে বি