২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইকেল চলাচলের পরিবেশ সৃষ্টির দাবি

দেশে সাইকেল চলাচল উপযোগী পরিবেশ সৃষ্টির দাবিতে শনিবার রাজধানীতে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 10:00 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সাইকেল চলাচল উপযোগী পরিবেশ সৃষ্টির দাবিতে শনিবার রাজধানীতে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় শুরু হওয়া এই র‌্যালীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এই র‌্যালী শুরু হয়। শেষ হয় জাতীয় প্রেসক্লাবের সামনে। বিশ্ব সাইক্লিং দিবস উপলক্ষে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই র‌্যালীর আয়োজন করে। র‌্যালীর উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সাইকেল চলাচল উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য ৬ দফা সুপারিশও তুলে ধরা হয়। এর মধ্যে আছে- শহরের সর্বত্র সাইকেল চলাচলে রুট ও সাইকেল স্ট্যান্ড নির্মাণ, সাইকেলের ওপর আরোপিত কর হ্রাস, অফিসে চলাচলে সাইকেল ব্যবহারকে উৎসাহিত করা, সাইকেলের ফ্রি সার্ভিস চালু করা ইত্যাদি। ইবনুল সাঈদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, সাইক্লিং ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মানু, সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মাসুম অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন। আয়োজকরা জানান, সাইকেল পরিবেশ বান্ধব দুষনমুক্ত বাহন। প্রতিদিন আধা ঘন্টা সাইক্লিং করলে রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস প্রভৃতি রোগের ঝুঁকি হ্রাস পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৫৫৭ ঘ.