২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাতকে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ শতাধিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 05:37 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

সুনামগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ শতাধিক আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার পাটিবাগ ও নোয়ারাই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী এ সংঘর্ষ হয়। গুরুতর আহত আটজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪০ জনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছাতক থানার ওসি শাহজালাল মুুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাটিবাগের এক টেম্পু চালকের সঙ্গে ভাড়া নিয়ে নোয়ারাই গ্রামের মাহবুব হোসেনের প্রথমে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে গিয়ে ছাতক থানার উপ-পরিদর্শক হারুন ও কামালসহ চার পুলিশ সদস্য আহত হন। আবারো সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৩০ ঘ.