২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুক না পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করল স্বামী

যৌতুক না পেয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 04:16 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক না পেয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর মোহাম্মদ আলী নামের ওই তরুণকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার যাত্রাবাড়ী থানায় এ ব্যাপারে একটি মামলা করেছেন নির্যাতিত গৃহবধূ আমেনা আক্তার এ্যানির বাবা মো. আমানুল্লাহ। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. মোস্তফা মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক বছর আগে বেকার মোহাম্মদ আলীর সঙ্গে এ্যানির বিয়ে হয়। এরপর থেকেই তার স্বামী ব্যবসার জন্য দুই লাখ টাকা ও একটি মোটরসাইকেল দাবি করে আসছে। এজন্য এ্যানিকে তিনি প্রায়ই মারধর করত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/ডিডি/২২০৮ ঘ.