চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় প্রশাসনের তৎপরতায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের দুই কিশোরী।
দুই কিশোরীর অভিভাবকরা শুক্রবার দুপুরে তাদের বিয়ের আয়োজন করেছিলো। কিন্তু তার আগেই তা ঠেকানো হয় বলে জানিয়েছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদুল হাসান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোমস্তাপুর উপজেলার কাশিবাড়ি গ্রামের সুখা মিয়া এবং তাইফুর রহমান তাদের ১৪ ও ১০ বছর বয়সি মেয়েদের বিয়ের আয়োজন করেছিল। কিন্তু গ্রামের কয়েকজন লোকের কাছে খবর পেয়ে তা বন্ধের জন্য গোমস্তাপুর থানার ওসিকে নির্দেশ দিই।
বাংলাদেশের আইনে ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া নিষিদ্ধ।
গোমস্তাপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, বরপক্ষ আসার আগেই বিয়ের আআেজন বন্ধ করা হয়। দুই কিশোরী তাদের অভিভাবকের হেফাজতেই রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৩ ঘ.
bdnews24