মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে বৃহস্পতিবার বাসের ধাক্কায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক পরিবারের দুইজন নিহত হয়েছে।
সিরাজদীখানের চালটিপাড়ায় ঢাকা-মাওয়া সড়কে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- হালিমা বেগম (৫০) ও তার মেয়ে শারমিন (২২)।
দুর্ঘটনায় প্রাইভেটকারটির চালক আহত হয়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সিরাজদীখান থানার ওসি মাহাবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে শ্রীনগরগামী প্রাইভেটকারটিকে বিপরীতগামী একটি বাস ধাক্কা দিলে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
লাশ দুটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৯৫০ ঘ.
bdnews24