২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের ষষ্ঠ অধিবেশন ৫ অক্টোবর পর্যন্ত চলবে

জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন আগামী ৫ অক্টোবর পর্যন্ত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংসদের সর্বোচ্চ ফোরাম কার্যউপদেষ্টা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 12:46 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন আগামী ৫ অক্টোবর পর্যন্ত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংসদের সর্বোচ্চ ফোরাম কার্যউপদেষ্টা কমিটি। বৃহস্পতিবার বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের পর সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, এই অধিবেশনটি সংক্ষিপ্ত হবে। নভেম্বরে আরেকটি সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হবে। ২০ সেপ্টেম্বর বিকাল সোয়া ৫টায় সংসদের ষষ্ঠ অধিবেশন বসবে। কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার শওকত আলী, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেন গুপ্ত, রহমত আলী, আবদুল মতিন খসরু, আইনমন্ত্রী শফিক আহমেদ, প্রধান হুইপ আব্দুস শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন। এই অধিবেশন ১৫টি বিল উত্থাপনের কথা রয়েছে। সংসদের বাজেট অধিবেশন (পঞ্চম অধিবেশন) শেষ হয় ২২ জুলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/পিডি/১৮৪১ ঘ.