২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি জাতীয়করণের দাবিতে কমিউনিটি শিক্ষকদের মানববন্ধন

চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিটি প্রাথমিক শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 10:30 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিটি প্রাথমিক শিক্ষক সমিতি। পরে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মরকলিপি দেয় সমিতির নেতারা। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকরা প্রথমে মানববন্ধন করে। পরে একটি মিছিলসহ তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চাইলে হাইকোর্টের সামনে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা পেয়ে মিছিলটি দিক পরিবর্তন করে প্রেসক্লাবের বিপরীত পাশে সংক্ষিপ্ত এক সমাবেশ করে। এরপর সমিতির সভাপতি মো. হাবিবুল আহসান ও মহাসচিব হাফিজুর রহমানের নেতৃত্বে দু'টি প্রতিনিধি দল আলাদাভাবে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি দেয়। মো. হাবিবুল আহসান সাংবাদিকদের বলেন, "সারাদেশে তিন হাজার ৭৭৮টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজার ২৩৬ জন শিক্ষক চাকরি করছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতোই তারা ছাত্র-ছাত্রীদের পাঠদান করছেন। কিন্তু প্রতিশ্র"তি দিয়েও আমাদের চাকরি জাতীয়করণ করা হচ্ছে না।" দেশে প্রায় চার হাজার কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমইউএস/এসএএ/১৬২৮ ঘ.