২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে ৩৭৫ কোটি টাকার ৪টি প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৭৫ কোটি টাকা ব্যয়সাপেক্ষ চারটি প্রকল্প অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 03:06 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৭৫ কোটি টাকা ব্যয়সাপেক্ষ চারটি প্রকল্প অনুমোদন করেছে। মোট প্রকল্পব্যয়ের মধ্যে সরকার অর্থায়ন করবে ৩১৩ কোটি টাকা। অবশিষ্ট ৬২ কোটি টাকা আসবে প্রকল্প সাহায্য হিসেবে। মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এক সরকারী তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ১৫৩ কোটি টাকা ব্যয়ে রাজধানীর ৪২ নম্বর ওয়ার্ড এবং মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সড়ক, ড্রেন ও ফুটপাতের উন্নয়ন, ৫০ কোটি টাকা ব্যয়ে 'মাদারীপুর (কুলপোদ্দী)-কালকিনি-ভুরুঘাট সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প', ৯৯ কোটি টাকা ব্যয়ে 'চট্টগ্রাম পাহাড়ী এলাকায় ১২ কিলোমিটার রাস্তাসহ ব্রিজ ও কালভার্ট নির্মাণ' এবং ৭৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষ 'বিএসটিআই শক্তিশালী ও আধুনিকীকরণ'। একনকে সভায় সংশ্লষ্টি মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদষ্টো, প্রতমিন্ত্রী, সচবি, পরকিল্পনা কমশিনরে সদস্যসহ র্ঊধ্বতন র্কমর্কতারা উপস্থতি ছলিনে। একনেক বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংশ্লিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২০৫০ ঘ.