লক্ষ্মীপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরে ভাইয়ের হাতে বোন খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাঞ্ছানগরের কালু হাজী সড়কে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত পিয়ার বেগম (১৬) এলাকার অজি উল্লাহর মেয়ে।
প্রতিবেশীর বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে পিয়ারা বেগমকে তার ভাই রহমান মারধর করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে রহমান পলাতক রয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক শাহজাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24