গাজীপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর মূলাইদ এলাকায় মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হন আরো ১৫ যাত্রী।
এদের মধ্যে ঘটনাস্থলে দু'জন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পুলিশ এ খবর দিয়েছে।
নিহতরা হলেন- শ্রীপুরের দামলই গ্রামের কেরামত আলী (৫২) ও ময়মনসিংহের ভালুকা উপজেলার বারশ্রী গ্রামের জমির উদ্দিন (৩৮) এবং অপর এক অজ্ঞাত যুবক (৩২)। মৃতদেহগুলো মাওনা মহাসড়ক পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
আহতের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-ফরহাদ (১৫) ও আজিজুল ইসলাম (২২)। এদের স্থানীয় আল হেরা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।
আহত অন্যদের ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মূলাইদ এলাকায় দুপুর একটার দিকে একটি যাত্রীবাহী বাসের সামনের চাকার সংযোগ রক্ষাকারী
bdnews24