২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় হাইকমিশনের প্রথম সচিবের বাসায় চুরি

রাজধানীর গুলশানে ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব অনীল কুমার রায়ের বাসায় চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 10:51 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব অনীল কুমার রায়ের বাসায় চুরি হয়েছে। চোর তার বাসা থেকে ৩ লাখ টাকার স্বর্নালঙ্কার ও নগদ ১৬ শ টাকা নিয়ে গেছে। গুলশান-২ এ ১০০ নম্বর সড়কে দ্বিতীয় তলার ফ্লাটে এ চুরির ঘটনা ঘটে। গত রোববার দিবাগত রাতে অনীল কুমারের ফ্লাটের জানালার গ্রীল কেটে এ চুরি হয়েছে বলে জানিয়েছেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নুরুল আলম। চুরির সময় অনীল কুমারের বাসায় কেউ ছিলেন না বলে জানায় পুলিশ। সকালে বাসায় এসে জানালার গ্রীল কাটা দেখে অনীল কুমার পুলিশকে খবর দেন। এ ব্যাপারে অনীল কুমার রায় সোমবার সকালে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন। গত দুই মাস আগে অনীল কুমারের বাসা থেকে এক গৃহপরিচারিকাকে চাকুরিচ্যুত করা হয়। এ চুরির সাথে ওই গৃহপরিচারিকা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৬৪৪ ঘ.