২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সন্ত্রাসীদের গুলিতে একজন আহত

সাভারের আশুলিয়ায় রোববার রাতে সন্ত্রাসীদের ছোড়া গুলিবিদ্ধ হন এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 06:18 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

সাভার, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় রোববার রাতে সন্ত্রাসীদের ছোড়া গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। পুলিশ জানায়, রাত ১০টার দিকে আশুলিয়ার ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোক্তার হোসেনকে (২৯) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোক্তার মটরসাইকেল চালিয়ে ধলপুর এলাকায় নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় সাদা একটি প্রাইভেটকার তার পিছু নেয়। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ধলপুর এলাকায় পৌঁছে গাড়িতে থাকা সন্ত্রাসীরা মোক্তারকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুঁড়লে তার বাম পায়ের রানে গুলি লাগে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পূর্ব শত্র"তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছে পুলিশ। তিনি আরো জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী বিভিন্ন প্রাইভেটকারও তল্লাশী করা হলেও ঘটনার সাথে জড়িতদের কোনো সন্ধান পাওয়া যায়নি। রাতেই অপারেশন করে মোক্তারের পা থেকে গুলি বের করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা সিরাজুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ