২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদের দিন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান কুটনীতিক ও গণমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 08:12 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান কুটনীতিক ও গণমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। বঙ্গভবনে সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতি প্রথমে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। কুটনৈতিক কোরের ডিন ফিলিস্তিনি রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি, পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরায়েশি, ভারতের হাইকমিশনার রঞ্জিত মিটার এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্য, গণ্যমান্য ব্যক্তি, তিন বাহিনী প্রধানসহ সরকারি ও বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বঙ্গভবনে অতিথিদের সেমাই, জর্দ্দা, রকমারি মিষ্টি দিয়ে আপ্যায়ণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩৫৭ ঘ.