শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে নতুন শাড়ি আর বাচ্চাদের জামা-কাপড় কবে কিনেছিলেন তা মনে নেই আফিয়া খাতুনের। এভাবেই বহু ঈদ পার করেছে পলাশী মোড়ের ফুটপাতে বসবাসকারী ছিন্নমূল এ পরিবার।
শুধু আফিয়া নয়। রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তার পাশে বসবাসকারী ছিন্নমূল পরিবারের ঈদ কাটে এভাবেই। রাজধানীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল পরিবারের সঙ্গে কথা বলে এ চিত্রই দেখা গেছে।
পলাশী মোড়ে বসবাস করে ১০-১৫টি পরিবার। এ এলাকার ছিন্নমূল পরিবারের বেশিরভাগই রংপুর ও গাইবান্ধা এলাকা থেকে। এলাকায় কাজ না থাকায় তারা রাজধানীতে চলে আসেন বলে জানান আরেক ছিন্নমূল পরিবারের তিন সন্তানের মা জয়নব বেগম।
তিন সন্তানের জন্য কিছুই কিনতে পারেননি ২৬ রোজা পর্যন্ত। মানুষের বাসা-বাড়িতে কাজ করে যে টাকা পাওয়া যায় তা খরচ হয়ে যায় খাওয়া খরচে। তাই বাচ্চাদের নতুন পোশাকের কথা চিন্তাই করতে পারেন না জয়নব বেগম।
মতিঝিল পীরজঙ্গী মাজারের কাছে ছিন্নমূল পরিবারের কর্তা আবুল কাশেম জানান, তার দুই শিশুসন্তান ও তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন।
"ঈদ গরীবের জন্য নয়, ঈদ শুধু বড়লোকের জন্য," আক্ষেপ করে বলেন আবুল কাশেম।
"ঈদের দিন বিভিন্ন এলাকায় গিয়ে চেয়েচিন্তে কিছু ভাল খাবার পাওয়া যায় তাই সেদিন ঈদ ঈদ মনে হয়ে," বলে আবুশ কাশেমের ১২ বছরের ছেলে জব্বার আলী।
এবার ঈদে জব্বার একটি লাল জামা আর জিন্স প্যান্ট কিনবে বলে জানায় জব্বার। এজন্য সে তিনশ টাকা জমিয়েছে। তবে এ টাকায় তার শখ পূরন হবে না বলেও জানায় সে।
খিলগাঁও রেলগেট এলাকার এক ছিন্নমূল পরিবারের কর্ত্রী আফরোজা বেগম জানান, ঈদের জন্য কিছু কেনা হয়নি এখনো। টাকা পয়সা জমানো হয়নি। ঈদের দিন দুই শিশু সন্তানকে ভাল কিছু খাওয়াতে ইচ্ছা করে। তাই পোলাওয়ের চাল ও মুরগী কেনার জন্য কিছু টাকা জমিয়েছেন আফরোজা।
ঈদের দিনে রাস্তার পাশে বসে একটু ভাত আর গোশত খাওয়া
bdnews24