২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে এক ব্যক্তিকে জবাই করে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 04:53 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ গলাকাটা লাশটি উদ্ধার করে বলে হরিণাকুণ্ডু থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর বলে পুলিশ জানিয়েছে। ওসি জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফলসি গ্রামের একটি মাঠে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তির পরনে ছিল লুঙ্গি। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে হত্যা করে হত্যাকারীরা লাশটি ফেলে যায়। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.