২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অস্ত্রসহ আটক ৩

জেলা শহরের ঢাকলহাটী এলাকায় বুধবার ছিনতাইকারী সন্দেহে অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 01:26 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

শেরপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের ঢাকলহাটী এলাকায় বুধবার ছিনতাইকারী সন্দেহে অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের কাছ থেকে দু'টি শাটারগান, একটি চাকু ও দু'টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। এরা হলেন- শহরের নাগপাড়া এলাকার এনামুল (২৩), কামরুজ্জামান ওরফে কাওছার (২২) ও শিববাড়ীর রবি সূত্রধর (২০)। এনামুল একজন চিহ্নিত ছিনতাইকারী এবং কাওছার একটি হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত সোমবার রাতে ঢাকলহাটী এলাকা থেকে ছইমদ্দিনের একটি মোবাইল ফোন সেট ছিনতাই করে এনামুল। পরে এনামুলের কাছে সেটটি ফেরত চাইলে সে অপর দুই সহযোগীকে নিয়ে বুধবার বেলা ১২টার দিকে ঢাকলহাটীর বুধু মণ্ডলের চালকলে গিয়ে ছইমদ্দিনের বাবা তাছিমুদ্দিনকে হুমকি দেয়। এ সময় মিলের অন্য শ্রমিক ও স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে দেয়। শেরপুর সদর থানার ওসি সুব্রত কুমার সাহা বলেন, এই ঘটনায় চালকলের শ্রমিক সিদ্দিকুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৭ ঘ.