ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় বুধবার তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন দু'জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ:
ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগর উপজেলা সদরে দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল লতিফের (৫৫) বাড়ি উপজেলার আলিয়াবাদ এলাকায়।
নবীনগর থানার ওসি রুপক সাহা জানান, দুপুর দেড়টার দিকে রাস্তা পার হওয়ার সময় মাঝিকারা বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল লতিফ আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান।
এ ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে।
মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গল উপজেলায় দুপুরে মাইক্রোবাসের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হন দু'জন।
নিহতরা হলেন- অটোরিকশার মালিক খাস গাঁও গ্রামের ফুল মিয়া (৪৭) ও চালক রামনগর গ্রামের বাবুল মিয়া (৪০) ।
আহতরা হলেন- ফুল মিয়ার স্ত্রী শাহেদা বেগম (৩৫) ও তাদের আত
bdnews24