২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদকেন্দ্রিক বিশৃঙ্খলায় দ্রুত ব্যবস্থা নেবে মনিটরিং সেল

ঈদকে কেন্দ্র করে ছিনতাই, টিকেট কালোবাজারি, পরিবহন ও মার্কেটে বিশৃঙ্খল পরিস্থিতির খবর জানানো হলে দ্রুত ব্যবস্থা নেবে মনিটরিং সেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 12:14 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদকে কেন্দ্র করে ছিনতাই, টিকেট কালোবাজারি, পরিবহন ও মার্কেটে বিশৃঙ্খল পরিস্থিতির খবর জানানো হলে দ্রুত ব্যবস্থা নেবে মনিটরিং সেল। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশৃঙ্কল পরিস্থিতি সৃষ্টি হলে তা সরকারের 'মনিটরিং সেল' ও পুলিশ সদরদপ্তরের 'পুলিশ কন্ট্রোল রুমে' জানানোর অনুরোধ করা হয়েছে। যোগাযোগের জন্য মনিটরিং সেল ও পুলিশ কন্ট্রোল রুমের ফোন নম্বর গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র সচিব স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সদর দপ্তরের 'পুলিশ কন্ট্রোল রুমে'র (টেলিফোন নম্বর-৯৫৬০৬৬১/৯৫৬১৯৬৭/০১৭১১৯৭০৫৭৫ এবং ফ্যাক্স নম্বর ৯৫৬২৩৩০/৯৫৬৩৩৫৮/৯৫৬৩৩৬২) কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেবে মনিটরিং সেল। ঈদকে সামনে রেখে ঢাকাসহ সারাদেশে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মলমপার্টি, টিকেট কালোবাজারি, জলদস্যুতা, হাইওয়ে ডাকাতি, গার্মেন্টে শ্রমিক অসন্তোষ ইত্যাদি প্রতিরোধ, ভেজালবিরোধী কার্যক্রম পরিচালনা ও নগদ অর্থ পরিবহন নিরাপদ করা, মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং তাৎক্ষণিক উদ্ভূত যে কোনো দুর্ঘনা/সমস্যা সমাধানে সরকার চলতি সপ্তাহে মনিটরিং সেল গঠন করে। সেলের প্রধান সমন্বয়কারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইকবাল খান চৌধুরী (০১৭১৬-৯১১৯৫৬), সেলের সদস্য যুগ্ম সচিব সাফাত আহমদ চৌধুরী (০১৭১২-৭৬৪৬৪০), কমলকান্তি বৈদ্য (০১৭১৭-৫৩৮০০৪), উপসচিব ছিদ্দিক উল্যাহ ভুঁঞা (০১৭১৫-১৫৭২৫৫), মনোয়ার হোসেন আকন্দ (০১৭১১-৩৬০৪৯০)ও সিনিয়র সহকারি সচিব মো. শহীদুল ইসলাম (০১৭১২-৭৫৩৮১৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮১১ ঘ.