ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদকসেবীদের ছাড়িয়ে নিতে এক পুলিশ কর্মকর্তা প্রথমে ঘুষ সেধে ব্যর্থ হয়ে পরে গুলি ছোড়ার ভয় দেখিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো বলে অভিযোগ করেছে র্যাব।
র্যাবের বক্তব্য অনুযায়ী, বুধবার এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের পাশের একটি গলিতে ঘটেছে এই ঘটনা। র্যাব ঘটনাস্থল থেকে পুলিশের ওই উপপরিদর্শক(এসআই)সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত এসআই রুহুল আমিন ঢাকা মহানগরের হাজারীবাগ থানায় কর্মরত ছিলেন। ৫ জুলাই তাকে খুলনা রেঞ্জে বদলি করা হয়। তবে তিনি নিজেকে অসুস্থ দাবি করে পুলিশ হাসপাতালে ভর্তি দেখিয়ে কর্মস্থলে যোগ দেননি বলে র্যাব জানায়।
গ্রেপ্তার অন্যরা হলেন- ব্যাংককের বিবিএ পড়
bdnews24