২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোলাকিয়া: বৃহত্তম ঈদ জামাতের প্রস্তুতি চলছে

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতিবারের মত এবারও বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম ঈদের জামাতের প্রস্তুতি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 03:59 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতিবারের মত এবারও বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম ঈদের জামাতের প্রস্তুতি চলছে। শ্রমিকরা ব্যস্ত সময় কাটাচ্ছে কাতারের লাইন টানা, মাঠ পরিষ্কার, ধোয়া-মোছা ও রংয় দিয়ে মাঠ ও তার আশপাশ সাজানোর কাজে। ঈদগাহ মাঠ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানের লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। ১৮২৮ সালে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জমির উপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন মসনদ-ই-আলা ঈশা খাঁর ৬ষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর। সেই হিসাবে এই মাঠে আসন্ন ঈদ-উল-ফিতরের ঈদের জামাতটি হবে ১৮৩তম। জনশ্র"তি রয়েছে, প্রথম অনুষ্ঠিত জামাতে সোয়া লাখ মুসুল্লি অংশ নেন বলে এই মাঠের নাম হয় 'সোয়া লাখি মাঠ'। পরবর্তীতে এর নাম হয়ে উঠেছে 'শোলাকিয়া'। এই ঈদগাহ ময়দানে কাতার রয়েছে মোট ২৬৫টি। প্রতি কাতারে পাঁচ শতাধিক মুসুল্লি নামাজ আদায় করতে পারেন। এছাড়া মাঠের বাইরেও বিরাট এলাকা জুড়ে ঈদের জামাতে অংশ নেয় দূর-দূরান্ত থেকে আসা লোকজন। শোলাকিয়া ইদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জানান, ঈদের জামামে সব মিলিয়ে মুসুল্লির সংখ্যা আড়াই থেকে তিন লাখ ছাড়িয়ে যায়। এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। জামাতে ইমামতী করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাতে শরিক হওয়ার জন্য মুসুল্লিদের দৃষ্টি আকর্ষণ করতে নামাজ শুরুর ৫ মিনিট আগে তিনটি, তিন মিনিট আগে দু'টি ও এক মিনিট আগে একটি শটগানের গুলি ছোঁড়া হবে। ধর্মপ্রাণ মুসু্িল্লদের বিশ্বাস এই মাঠে পরপর তিনটি ঈদের জামাত আদায় করলে এক কবুল হজ্বের সওয়াব পাওয়া যায়। সে জন্য শোলাকিয়া মাঠ 'গরীবের মক্কা' নামেও পরিচিত। বাংলাদেশের দূর দূরান্তের জেলাসহ বিদেশ থেকেও মুসুল্লিরা এই মাঠে ঈদের জামাতে অংশ নিতে আসেন। ঈদের ২-৩ দিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসুল্লিরা আসতে শুরু করেন। দূর থেকে আসা মুসুল্লি