২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পানিতে ফেলে শিশু হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে ভোলা সদর উপজেলায় এক শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 06:13 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ভোলা, সেপ্টেম্বও ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে ভোলা সদর উপজেলায় এক শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার নবীপুরে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া (৩) এলাকার পঞ্চায়েত আলী বাড়ির মো. মাকসুদ রহমানের মেয়ে। সাদিয়ার দাদী আনোয়ারা বেগম অভিযোগ করেন, জমি নিয়ে মাকসুদ রহমানের সঙ্গে এলাকার খোরশেদ আলমদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে প্রতিপক্ষের মো. অলি ও লিটন মিলে সাদিয়াকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। বিকালে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ভোলা সদর থানার ওসি মাসুদুজ্জামান বলেন, এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.