২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার তদারকি দলের উপর হামলা, তেজগাঁও থানায় মামলা

কারওয়ান বাজারে সরকারি বাজার তদারকি দলের উপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 05:47 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারওয়ান বাজারে সরকারি বাজার তদারকি দলের উপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা হয়েছে। সোমবার রাত ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিশেষ সহকারী বাদি হয়ে এ মামলা করেন বলে জাানান থানার তেজগাঁও উপ-পরিদর্শক ওয়ালিউর রহমান। উপ-পরিদর্শক ওয়ালিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলা প্রশাসকের কার্যালয়ের বিশেষ শাখার ব্রাঞ্চ সহকারী কামরুল হাসান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। সেখানে ওই দিনের ঘটনায় সিদ্দিক স্টোর ও আশপাশের কয়েকটি দোকান মালিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।" শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি দলের ওপর কিছু পাইকারি বিক্রেতা চড়াও হয়। ওই ঘটনার বিষয়ে রোববার বাণিজ্য সচিব গোলাম হোসেনের কাছে ঘটনার প্রতিবেদন জমা দেন তদারকি দলের সদস্যরা। বাণিজ্য সচিব বাজার তদারিক দলগুলোর তদারক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআইটি/এএনএস/এইচএ/২৩২৫ঘ.