চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ শহরের মৌচাক মার্কেটে অভিযান চালিয়ে সোমবার অশ্লীল ভিডিও সিডিসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার তানজিম (২২) রাজশাহীর গোদাগাড়ি উপজেলার আলমপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে র্যাবের একটি দল মৌচাক মার্কেটের আলিম ইলেকট্রোনিক্স থেকে ৭২০টি অশ্লীল ভিডিও সিডি, একটি সিপিইউ ও একটি মনিটরসহ তানজিমকে গ্রেপ্তার করে।
বিকালে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24