২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে আহত ২০

জমি নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 01:05 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঠাকুরগাঁও, সেপ্টম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার পাহাড়গাঁও গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ১২ জনকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদেও মধ্যে রয়েছেন- মনসুর, ওসমান, শের মোহাম্মদ, আমেরা খাতুন, আক্কাস, মাহামুদ, সাজেদা, মোস্তফা আলম, লুৎফর রহমান, সাহেদা, সহিদুল, সুকুরদি, জাহাঙ্গীর, সামাদ, মজিবর ও ফিরোজা বেগম। বাকিদের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শী জানায়, সকালে গ্রামের মনসুর আলীর জমিতে চাষ করতে যান ওই গ্রামের লুৎফর রহমান। এ নিয়ে দুজনের কথা কাটাকাটির এক পর্যায় গ্রামের দু'টি পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হরিপুর থানার ওসি হুমায়ন কবির বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলার প্রস্তুতি চলছে। আহত মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার পৈত্রিক জমিটি হঠাৎ লুৎফর নিজের বলে দাবি করে চাষ করতে যান। এতে বাধা দিলে সংঘর্ষ হয়। এদিকে লুৎফর বলেন, তিনি ওই জমিটি কিনেছেন। তার কাছে কাগজপত্র আছে। এ ব্যাপারে বৃহস্পতিবার তিনি থানায় একটি অভিযোগও দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৯ ঘ.