২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে শনিবার সকালে বাস চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 07:58 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে শনিবার সকালে বাস চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স আনুমানিক ১০ বছর বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় বাসিন্দা জিয়াদুল হক বলেন, "ইসলামপুরে সকাল ৭টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।" খাটিহাতা বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তিনি জানান, বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৩৫৩ ঘ.