২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের নতুন ডিজির দায়িত্ব গ্রহণ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক মো. মোখলেছুর রহমান বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 04:51 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক মো. মোখলেছুর রহমান বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করেছেন। নবনিযুক্ত র‌্যাব ডিজির দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে র‌্যাব-এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) ও (প্রশাসন), পরিচালক ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মো. মোখলেছুর রহমান ১৯৮৪ সালে বিসিএস ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ লাভ এবং পরবর্তীতে ১৯৮৬ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। চাকরি জীবনের শুরুতে তিনি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সহকারি পুলিশ সুপারিনটেনডেন্ট এবং এসএসএফ-এ কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি রাঙ্গামাটি ও নোয়াখালী জেলায় অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। মোখলেছুর রহমান ইতিপূর্বে এনএসআই ও র‌্যাবের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২২৪০ ঘ.