২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ৮টি বোমা উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার একটি গ্রাম থেকে মঙ্গলবার রাতে আটটি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 06:41 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার একটি গ্রাম থেকে মঙ্গলবার রাতে আটটি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব। বোমাগুলোর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত একটি চরমপন্থী দলের লিফলেট পাওয়া গেছে। র‌্যাব জানায়, সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামে একটি বাড়ির খড়ের গাদার নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়। ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আলভী ফেরদৌস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুঠিদুর্গাপুর গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ দল। তারা ওই গ্রামের ইসরাইল হোসেনের বাড়িতে খড়ের গাদার নিচ থেকে বোমা ও চরমপন্থী দল পুর্ববাংলার কমিউনিস্ট পার্টির ১০টি লিফলেট উদ্ধার করে। লিফলেটে লেখা আছে, 'গণ দুশমন জাতীয় বেঈমান ও পুলিশের দালালরা সাবধান। পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি, কেন্দ্রীয় কমিটি।' র‌্যাব কর্মকর্তা আলভী জানান, সম্ভবত ঈদের আগে বড় ধরনের কোনো অপরাধ ঘটানোর জন্য চরমপন্থীরা এ সব বোমা সংগ্রহ করে ওই বাড়ির খড়ের গাদায় লুকিয়ে রেখেছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১২৩৭ ঘ.