মেহেরপুর, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের হোটেল বাজার এলাকা থেকে মঙ্গলবার বিকালে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার কুদ্দুস আলী ওরফে কুদু মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের দোলু শেখের ছেলে। কুদ্দুস আন্তঃজেলা ডাকাত দলের নেতা বলে পুলিশ জানিয়েছে।
মেহেরপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আতাহার আলী জানান, ২০০০ সালে একটি ডাকাতি মামলায় যুগ্ম জেলা জজ তাকে সাত বছর কারাদণ্ড দেন। সে সময় থেকে তিনি পলাতক ছিলেন।
আন্তঃজেলা ডাকাত দলের নেতা কুদ্দুসের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় অপহরণ, চাঁদাবাজি, ডাকাতিসহ মোট আটটি মামলা আছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৭ ঘ.
bdnews24