সুনামগঞ্জ, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহ আরেফিন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম কুদ্দুছ মিয়া (৩২)।
আহতরা হলো- বাছের আলী (৪০), মোমিন আলী (২৯), জামির আলী (২২)। তাদের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা আপন ভাই।
উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাখাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যায় বাদাঘাটের শাহ্ আরেফিন গ্রামের লাল ডোবা এলাকায় কুদ্দুছ মিয়া ও তার ভাইয়েরা ধানের ক্ষেতে চারা লাগাচ্ছিলেন। এ সময় পার্শ
bdnews24