২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে সোমবার রাতে ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 05:48 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে সোমবার রাতে ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। কাওসার (২৮) নামের ওই তরুণকে টিটিপাড়া বস্তি এলাকা থেকে রাত ৯টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, নিহতের পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। যুবকের পরনে হাফ গেঞ্জি ও ট্রাউজার্স ছিল। যাত্রবাড়ী থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, এ ধরনের কোনো মৃত্যুর খবর তাদের জানা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/২৩৩৭ ঘ.