২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের বাস চাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

রংপুরের পীরগাছা উপজেলার নবদীগঞ্জ বাজারে শুক্রবার সকালে বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 03:58 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

রংপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগাছা উপজেলার নবদীগঞ্জ বাজারে শুক্রবার সকালে বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে । নিহত নিতু (৭) নবদীগঞ্জের মোহাম্মদ আলীর মেয়ে। দুর্ঘটনার পর বেলা সাড়ে ১১টা থেকে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করলে রংপুরের সঙ্গে কুড়িগ্রাম ও লালমনিরহাটের সড়ক যোগাযোগ সাড়ে পাঁচঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে নবদীগঞ্জ বাজারে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে নিতু মারা যায়। সাড়ে ১১টায় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে অন্তত পাঁচ মাইল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পীরগাছা থানার ওসি আসলাম ইকবাল জানান, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নিলে বিকাল সাড়ে ৫টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ কর্মকর্তা জানান, বাসটি আটক করা হয়েছে । তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫১ ঘ.