২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষাক্ত দ্রব্য মেশানো প্রায় ৪ হাজার কেজি মুড়ি জব্দ

জেলা প্রশাসকের অধীন ভেজাল বিরোধী অভিযান দল বৃহস্পতিবার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় জিঞ্জিরা বাজারে তিনটি মুড়ি তৈরি কারখানায় অভিযান চালিয়ে বিষাক্ত দ্রব্য পাওয়ায় ৩ হাজার ৮'শত কেজি মুড়ি জব্দ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 02:31 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জেলা প্রশাসকের অধীন ভেজাল বিরোধী অভিযান দল বৃহস্পতিবার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় জিঞ্জিরা বাজারে তিনটি মুড়ি তৈরি কারখানায় অভিযান চালিয়ে বিষাক্ত দ্রব্য পাওয়ায় ৩ হাজার ৮'শত কেজি মুড়ি জব্দ করেছে। এই ঘটনায় চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং জরিমানা করা হয়। বেলা ১২টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল-অমিনের নেতৃত্বে একটি দল জিঞ্জিরা বাজারের বিসমিল্লাহ মুড়ি কারখানা, এম হোসেন মুড়ি কারখানা এবং হাজী মো. বাল্লু মিয়া গুড় মুড়ির আড়তে অভিযান চালায়। ভেজাল বিরোধী দলে অংশগ্রহণ করা বিএসটিআইয়ের কর্মকর্তা এস এম আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই তিনটি কারখানা থেকে প্রায় ৮১ কেজি 'হাইড্রোজ' নামের বিষাক্ত দ্রব্য পাওয়া গেছে। এ দ্রব্য মুড়ি সাদা এবং ফোলাতে সাহায্য করে। কাপড়ের কারাখানায় এই বিষাক্ত দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে। তিনি জানান, কারখানার মধ্যে জব্দ করা মুড়িতে হাইড্রোজ ব্যবহারের আলামত পাওয়ায় তা পরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিসমিলল্লাহ মুড়ি কারখানার কর্মচারী রিপন দাসকে দুই মাসের এবং বিল্লু রহমানকে রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এম. হোসেন মুড়ি কারখানার মালিক আবু তাহেরকে দুই মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া হাজী মো. বাল্লু মিয়া গুড় মুড়ি আড়তের মালিক মীর জাহানকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানের পর বিসমিল্লাহ মুড়ি কারখানার মালিক ইয়াকুব হোসেন আত্মগোপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএএ/ ২০১৮ ঘ.